সিবিএসই-র নতুন চেয়ারপার্সন হলেন প্রবীণ আমলা লোখাণ্ডে প্রসাদ সীতারাম এবং নতুন সচিব হলেন বরুণ ভরদ্বাজ। দেশজুড়ে বিতর্কের মাঝেই আগেই কড়া পদক্ষেপ নেয় কেন্দ্র। দায়িত্ব থেকে সরানো হয় সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে। পাশাপাশি ওএমএস সার্ভিসের টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ার তদন্তে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে। এবার গুরুত্ব দু’টি পদে এলেন নতুন মুখ।

এদিন সংশ্লিষ্ট কমিটি নতুন নিয়োগের কথা ঘোষণা করে। সেখানেই জানানো হয়, সিবিএসই-র নতুন চেয়ারপার্সন হচ্ছেন লোখাণ্ডে প্রসাদ সীতারাম। তিনি ২০০১ ব্যাচের (এজিএমইউটি) আইএএস আধিকারিক। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে প্রাক্তন চেয়ারপার্সন রাহুল সিংকে সরিয়ে কৃষি মন্ত্রকের অতিরিক্ত সচিবের পদ দেওয়া হয়েছে। অন্যদিকে সিবিএসই-র সচিব করা হয়েছে বরুণ ভরদ্বাজকে। তিনি এতদিন শিক্ষা মন্ত্রকের অধীনে উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান পরিচালকের কাজ করছিলেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, সিবিএসই-র চেয়ারম্যান পদে থাকা রাহুল সিং (আইএএস) পরীক্ষা, শিক্ষাকার্যক্রম, নীতি বাস্তবায়ন, কোনও ধরনের সংস্কার-সহ বোর্ডের সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান করতেন পাশাপাশি শিক্ষামন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধনের কাজে যুক্ত ছিলেন তিনি। অন্যদিকে সচিব পদে থাকা হিমাংশু গুপ্তার কাজ ছিল সিবিএসইর প্রশাসনিক ও অর্থনইতিক বিষয়টি দেখা। দেশব্যাপী স্কুলের পরীক্ষা বিষয়ক দৈনন্দিন কার্যক্রম ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সিবিএসই বিতর্ক মাথাচাড়া দিতেই রাহুল সিংকে তলব করে সংসদীয় স্থায়ী কমিটি। এর ঠিক পরই কেন্দ্রের তরফে কড়া পদক্ষেপ করা হল।

আরও পড়ুন:

উল্লেখ্য, সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। অনেক শিক্ষার্থী এমনকী দাবি করেছেন যে, তাঁদের উত্তরপত্রের কিছু পেজ পাওয়া যায়নি। বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ জানিয়েছেন, স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা ছিল। কোথাও কোথাও উত্তর মূল্যায়নই করা করার হয়নি। আবার কোথাও নম্বর গণনায় ভুলও দেখা গিয়েছে। রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও সার্ভার সমস্যা ও পেমেন্ট গেটওয়ে বিভ্রাটের অভিযোগ উঠেছিল। এহেন পরিস্থিতিতে ১ জুন পোর্টাল খোলার চেষ্টা করলে দেখা যায় ওয়েবসাইটটি ‘আন্ডার মেনটেন্যান্স’।

মঙ্গলবার সকালে নতুন করে পোর্টাল খোলার কথা জানা গেলেও অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে হচ্ছে পড়ুয়াদের। জানা যায়, লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের অভিযোগ করেন পড়ুয়ারা। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে ওয়েবসাইটে। যা ডিনায়েল অফ সার্ভিস (DoS) হানা। এক লক্ষের বেশিবার অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টা হয়। তবে সিবিএসই জানিয়েছে, আক্রমণ সত্ত্বেও পোর্টালটি সুরক্ষিত ও সচল রয়েছে। পোর্টালটিকে আরও উন্নত করা প্রক্রিয়া চলছে। বর্তমানে সেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে পড়ুয়ারা নির্বিঘ্নে তাঁদের পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *