দক্ষিণ ২৪ পরগনা: নতুন বাংলায় নতুন করে তপ্ত ভাঙড়। নেপথ্যে যুযুধান প্রতিপক্ষ। তবে এক্ষেত্রে বদলে গিয়েছে সমীকরণ। এতদিন ISF-TMC-এর ক্ষমতা দখলের লড়াইয়ে তপ্ত হত ভাঙড়ের মাটি। কিন্তু নতুন জমানায় প্রতিদ্বন্দ্বী ISF বনাম BJP। পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ভাঙড়ে সংঘর্ষ। চলছে বোমাবাজি। আহত দুপক্ষের একাধিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের পোতরা গ্রাম পঞ্চায়েতের সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। একটি পঞ্চায়েত অফিস দখল নিয়ে বিজেপি ও ISF কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একাধিক বাইক, গাড়ি ভাঙচুর হয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

আহত হয়েছেন দুপক্ষের একাধিক জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে সিআরপিএফ ও ভাঙড়র থানার বিশাল বাহিনী। এরপর যাতে বিক্ষিপ্তভাবে অশান্তি দানা বাঁধতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। নির্বাচনী পর্বে ভাঙড়ে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। নতুন করে তপ্ত হয়ে শুরু করেছে ভাঙড়। এই নিয়ে এখনও পর্যন্ত ISF কিংবা BJP কারোর তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *