বাড়ি থেকেই উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ। বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্য। মঙ্গলবার ভোর রাতে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে তাঁর। গত কয়েকদিন ধরে ওই তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ চলছিল বলে জানা গিয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

এলাকাবাসীদের অভিযোগ, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর ব্যাটারিচালিত ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছিলেন জাহিদুল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁদের এলাকা ছাড়া করারও অভিযোগ উঠেছিল ওই প্রধানের বিরুদ্ধে।

আরও পড়ুন:

তৃণমূল পঞ্চায়েত প্রধান জাহিদুল হক বৈদ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল এলাকার মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর ব্যাটারিচালিত ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছিলেন জাহিদুল। এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন থেকে এলাকার মানুষ ওপঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁদের এলাকা ছাড়া করারও অভিযোগ উঠেছিল ওই প্রধানের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতেই অবসাদে ভুগছিলেন জাহিদুল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

রাজ্যে পালাবদলের পর একের পর এক যেভাবে তৃণমূলের নেতা নেতৃত্বরা গ্রেপ্তার হচ্ছেন ৷ দুর্নীতির তালিকায় নিজের নাম জড়াতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বাদুড়িয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান জাহিদুল হক বৈদ্য? খবর পেতেই ঘটনাস্থলে যান বাদুড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল এর মর্গে পাঠানো হয় ৷ কী কারণে মৃত্যু, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *