ত্রাণের সামগ্রী নিয়ে দুর্নীতি! আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় নাদনঘাট পুলিশের আধিকারিকরা। অভিযোগ, বাড়ির ভিতরে থাকলেও দীর্ঘক্ষণ বাড়ির দরজা খোলেননি প্রাক্তন বিধায়ক। এমনকী অন্য দরজা দিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ। সেই সময় অভিযুক্ত দেবপ্রসাদ বাগকে আটক করা হয় বলে খবর। এরপরেই তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
