ইরানের পতাকা এবং একটি বাণিজ্যিক জাহাজ দেখা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ২৮শে ফেব্রুয়ারি ইরান-বিরোধী যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

Published

পড়ার সময়: ৪ মিনিট

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালির আশেপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোনও ভূপাতিত করেছে।

সেন্টকমের ভাষ্যমতে, পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতির সময়ই বন্দর আব্বাসের ওই সামরিক স্থাপনায় আঘাত করা হয়। শহরের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যমও।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। যা তিন মাস ধরে চলা এই যুদ্ধ শেষ করার জন্য চলমান দীর্ঘ আলোচনার মাঝে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।

এই যুদ্ধের ফলে অনেকদিন ধরে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল কার্যত বন্ধ থাকায়, জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *