শুক্রবার জারি করা হামাসের বিবৃতিতে ঘোষণা করা হয় যে তারা একজন আমেরিকান-ইসরায়েলি সৈন্যকে মুক্তি দিতে সম্মত হয়েছে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন যে বাস্তবে, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া “সেতুবন্ধন” যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তের বিপরীতে হামাসের এই ঘোষনা এসেছিলো।

শুক্রবারের প্রথম দিকে, যুক্তরাষ্ট্র মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী হামাস একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা গাজায় বন্দী সর্বশেষ জীবিত আমেরিকান, যাকে জিম্মি বলে মনে করা হয়, এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে, পাশাপাশি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরে আরও চার জিম্মির লাশ হস্তান্তর করতে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার কাজের অংশ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব দিয়েছিল। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, মিসর ও আয়োজক কাতার।

হামাস “আলোচনা শুরু করতে এবং দ্বিতীয় পর্যায়ের বিষয়ে একটি ব্যাপক চুক্তিতে পৌঁছানোর সম্পূর্ণ প্রস্তুতি” ’র কথা প্রকাশ করেছে।

শুক্রবার, জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে জারি করা একটি যৌথ বিবৃতিতে, উইটকফের কার্যালয় ব্যাখ্যা করে যে তিনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র মধ্যপ্রাচ্য পরিচালক এরিক ট্রাগার বর্তমান যুদ্ধবিরতিকে রমজান ও পাসওভারের বাইরে বাড়ানোর জন্য সেতুবন্ধন প্রস্তাবটি পেশ করেছেন এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনার জন্য সময় দিয়েছেন।

বিবৃতিতে, উইটকফ বলেন যে প্রস্তাবের অধীনে, হামাস বন্দীদের বিনিময়ে আরও জীবিত জিম্মিদের মুক্তি দেবে এবং প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আরও বেড়ে যাওয়ায় গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার জন্য আরও সময় পাওয়া গেল।

তিনি বলেন যে যুক্তরাষ্ট্র তার কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারী অংশীদারদের হামাসকে জানাতে বলে যে নতুন প্রস্তাবটি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে “কোনও অনিশ্চিত শর্তে নয়,” এবং এদান আলেকজান্ডারকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

উইটকফ বিবৃতিটিতে বলেন “দুর্ভাগ্যবশত, হামাস প্রকাশ্যে নমনীয়তার দাবি করে প্রতিক্রিয়া জানানো বেছে নিয়েছে,, ব্যক্তিগতভাবে এমন দাবি,যা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সম্পূর্ণরূপে অবাস্তব।”

এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে যে ইসরায়েল “উইটকফ কাঠামো” স্বীকার করলেও, হামাস “জিম্মি পরিবারের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।”

বিবৃতিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় আলোচনাকারী দলের বিশদ ব্রিফিংয়ের জন্য তার মন্ত্রী পর্যায়ের দলকে আহ্বান করবেন এবং “জিম্মিদের মুক্ত করতে এবং আমাদের সমস্ত যুদ্ধের লক্ষ্য অর্জনের পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

This item is part of



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *