ভূমিকম্পের পর দাভাও সিটিতে আতঙ্কে বের হয়ে আসেন লোকজন

ছবির উৎস, PTV Davao

ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর দাভাও সিটিতে আতঙ্কে বের হয়ে আসেন লোকজন

ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলের উপকূলে ৭ মাত্রার ওপরের ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে।

ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে আঘাত হানা প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছে।

মিন্দানাও উপকূলে একের পর এক আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৯ পর্যন্ত, বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স)।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *