নব্যেন্দু হাজরা: বৃষ্টির আর কোনও লক্ষণ নেই। বাংলায় হাওয়া বদলের বড় ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’দিনের মধ্যেই গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। ক্রমে পূবালী ও দক্ষিণ পূর্বের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
নিম্নচাপের অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। অক্টোবরের প্রথম সপ্তাহেও রাজ্যে বৃষ্টি চলছিল। বর্ষার বিদায় কবে হবে? সেটাই ছিল প্রশ্ন। শেষপর্যন্ত হাওয়া অফিস জানিয়ে দেয়, বাংলা থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া দেখা দিচ্ছে বাংলায়। রাতের দিকে ইতিমধ্যেই জেলাগুলিতে শিরশিরানি অনুভব দেখা দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
