আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এপ্রিলে নয় এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসে। এরইমধ্যে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB)। 

আগামী ২৪ মে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড জানিয়েছে, জয়েন্টে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ১০ মার্চ থেকে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। অনলাইনে আবেদনপত্রর ভুলত্রুটি সংশোধন করা যাবে ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল। এরপর পরীক্ষার্থীদের জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের তা ডাউনলোড করে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৫ মে-২৪ মে বিকেল ৪টা পর্যন্ত। ২৪ মে ২ শিফটে পরীক্ষা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পেপার ১ বা প্রথম পত্রে গণিতের পরীক্ষা। ওই দিনেই দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে দ্বিতীয় পত্র বা পেপার ২। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত সব তথ্য

www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in এই দুই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। রাজ্যর বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসি বিভাগে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ শুরু ১০ মার্চ, কোন জেলার কবে পরীক্ষা জানুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *