শেখ হাসিনাকে আদালতে নেয়ার দৃশ্য

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শেখ হাসিনাকে আদালতে নেয়ার দৃশ্য

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন একবারই এবং সেটি হয়েছিলো ২০০৭ সালে বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

চাঁদাবাজির এক মামলায় ওই বছরের ১৬ই জুলাই সোমবার ভোরে তাকে তার ধানমণ্ডির বাসা ‘সুধা সদন’ থেকে গ্রেফতার করে সরাসরি আদালতে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আদালতে শুনানি শেষে তাকে নেয়া হয়েছিলো শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ভাবে তৈরি সাবজেলে।

প্রায় এগার মাস বন্দী থাকার পর তিনি ২০০৮ সালের ১১ই জুন জামিনে মুক্তি পাওয়ার পরে বিদেশে যান চিকিৎসার জন্য।

এরপর নানা নাটকীয়তা শেষে দেশে ফেরার পর তার নেতৃত্বেই সে বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সাত বছর পর আবার ক্ষমতা ফেরে আওয়ামী লীগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *