যুদ্ধ

ছবির উৎস, Bettmann Archive/Getty Images

ছবির ক্যাপশান, টানা নয় মাস ধরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলার পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধের সময়কার ছবি।

খাতা-কলমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমপর্ণ করলেও এর পরও বাংলাদেশের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল। ওইসব এলাকায় পাকিস্তানি সৈন্যরা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ তীব্র হয়।

খণ্ড খণ্ড এসব যুদ্ধের মাধ্যমে সারা দেশে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লেগে যায় আরও এক সপ্তাহ।

তবে বিজয়ের সেই আনন্দ উদযাপন করার আগেই তা বিষাদে পরিণত হয় শত শত বুদ্ধিজীবী হত্যা খবরে। সারা দেশে সন্ধান মিলতে থাকে একের পর এক বধ্যভূমি ও গণকবরের।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে। বেড়ে যায় চুরি-ছিনতাই, লুটপাট-ডাকাতির ঘটনা।

কলকাতা থেকে মুজিবনগর সরকারের মন্ত্রীদের ঢাকায় ফিরতে ২২শে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *