চলতি জানুয়ারির ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মাসের ১৭ জানুয়ারি প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৫২ কোটি টাকা। এছাড়া গত বছরের জানুয়ারি প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ।
