মেহেদী হাসান মিরাজ

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, মেহেদী হাসান মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচেই পরাজিত হয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে পরাজয়ের ব্যবধান ছিল ২০০ রানের।

এই পরাজয়ের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বর্তমান সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই সিরিজে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই বাংলাদেশ ছিল ছন্নছাড়া। আফগানিস্তানের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেয়।

তৃতীয় ম্যাচে ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয় টাইগাররা, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পরাজয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *