ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান।

এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *