হ্যালোইনের বিশেষ পোশাক

ছবির উৎস, Eugenio Marongiu

ছবির ক্যাপশান, হ্যালোইনের বিশেষ পোশাক

ভূতুড়ে কাপড়চোপড়, মুখে বিচিত্র রঙয়ের আঁকিবুঁকি, হাতে রূপকথার ডাইনিবুড়ির উড়ান বাহন ডাটিওয়ালা লম্বা ঝাড়ু, মাথায় লম্বা-ছুঁচালো টুপি পরে অল্পবয়সী ছেলেমেয়ের দল রাস্তায় নেমে পড়েছে।

এটি ঘটবে বছরের একটি বিশেষ দিনে। সেদিন সন্ধ্যার পর গোটা এলাকায় ভূতুড়ে আবহ তৈরি হবে।

বাড়ির সামনে প্রাচীন লন্ঠন-সদৃশ আলোর ব্যবস্থা করবেন কেউ, সাথে মিষ্টিকুমড়ার শরীর চিড়ে বানানো কঙ্কাল-মুখ আর তার ভেতরে বসানো ছোট্ট আলো – গা ছমছমে পরিবেশ – কেউ ক্যান্ডি সংগ্রহ করবে, আবার কেউ পিলে চমকানো হাসি হেসে কাউকে ভয় দেখাবে।

পশ্চিমের দেশগুলোতে অক্টোবরের শেষদিনে হ্যালোইন নামের এ উৎসব ঘটা করে পালন হয়।

কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই মিলিয়ন ডলারের ব্যবসা হয় এ উৎসবকে কেন্দ্র করে। এমনকি, যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে পৃথিবীর সবচেয়ে বড় হ্যালোইন প্যারেড হয়, যাতে হাজারো মানুষ যোগ দেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *