বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি বোঝাতে দুই দেশের পতাকার মাঝখানে একটি ফাটলের ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত বছর অগাস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, প্রতীকী ছবি

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ ঢাকার এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে ‘ভারত থেকে আলাদা’ করার বিষয়ে যে হুমকি দিয়েছেন তা নিয়ে দু দেশেই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রশ্ন উঠছে, এ ধরনের মন্তব্য কি মি. আব্দুল্লাহর ব্যক্তিগত, নাকি তার দল এনসিপির মতামতই তার কণ্ঠে প্রতিফলিত হয়েছে।

মি. আব্দুল্লাহ যখন ওই মন্তব্য করেন তখন মঞ্চে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা ছিলেন।

এনসিপি অবশ্য বলছে, “হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে শর্তযুক্ত যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব উপলব্ধি, দলীয় অবস্থান নয়”।

তবে মি. আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *