ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি

ছবির উৎস, Osman Hadi/FB

ছবির ক্যাপশান, গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন কি-না, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্তে এখনও তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে মি. ইসলাম যখন বিবিসি বাংলার সঙ্গে কথা বলছিলেন, তার ঠিক আগের দিন মি. হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ।

২১শে ডিসেম্বর সন্ধ্যার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা।

এ অবস্থায় রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে সেখানে মি. হাদির হত্যা মামলার তদন্তের ব্যাপারে সবশেষ তথ্য জানাবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *