হাতের তালুর সামান্য ছবিই বলে দেবে আপনি বিরল রোগে আক্রান্ত কিনা। হরমোনের বিরল রোগের খোঁজ মিলবে হাতের তালুর ছবি দেখে। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ুকা ওহমাচির নেতৃত্বে গবেষকরা গবেষণা চালিয়েছেন।
শরীরে গ্রোথ হরমোনের অস্বাভাবিক নিঃসরণ হলে Acromegaly নামক অসুখ হয়। মাঝ বয়সে এই শারীরিক সমস্যার ফলে হাত ও পায়ের দৈর্ঘ্য অস্বাভাবিক ভাবে বাড়তে পারে। সঠিক সময় চিকিৎসা না হওয়ার ফলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আয়ু কমে যেতে পারে কমপক্ষে ১০ বছর। কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে বিরল জটিল রোগ সঠিক সময় চিহ্নিত হয় না। কারণ খুব ধীরে ধীরে এই বিরল রোগ ছড়িয়ে পড়ে। দেরিতে রোগ চিহ্নিত হয়। গবেষকরা এআই প্রযুক্তির সাহায্যে মানুষের হাতের তালুর ছবি তুলে বিশ্লেষণ করেছেন। হাতের উল্টো দিকের তালুর ছবি তুলে তা মুখের ছবির মতো এআই টুলসের সাহায্যে বিশ্লেষণ করা হবে।
জাপানি গবেষকরা ১৫টি মেডিক্যাল সেন্টারে ৭২৫ জন ব্যক্তির প্রায় ১১ হাজারের বেশি হাতের তালুর ছবি তুলে তা বিশ্লেষণ করা হয় এআই মডেলের সাহায্যে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি Acromegaly নামক বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের সঠিক ভাবে চিহ্নিত করতে পারে। প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৮-২৪ জন এই বিরল রোগে আক্রান্ত হন। এই রোগে হাত ও পা ফুলে ওঠে, অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। মাথার তীব্র যন্ত্রণা হয়। মুখের আকৃতির বিকৃতি ঘটে। Journal of Crinical Endocrinology & Metabolism নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।
আরও পড়ুন: পাতিলেবুর রসে রক্তে শর্করা নিয়ন্ত্রণ? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
