প্রচুর স্যাচুরেটেড ফ্যাট ও নুন থাকার কারণে চিজ বা দুগ্ধজাত উচ্চ-চর্বিযুক্ত খাবারকে অনেকেই ক্ষতিকর ভাবেন। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার ভয়ে চিজ খাওয়া এড়িয়ে চলার প্রবণতাও চোখে পড়ে। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন ছবি। দাবি করা হয়েছে, নিয়মিত হাই ফ্যাট চিজ খেলে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

Neurology জার্নালে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন ধরনের হাই ফ্যাট চিজ খাওয়ার সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি কমার যোগসূত্র পাওয়া গেছে। গবেষণা পরিচালনা করেছে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়

সুইডেনের ২৭,৬৭০ জন মানুষকে নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে এই গবেষণা চলে। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫৮। এই সময়ের মধ্যে ৩,২০৮ জনের ডিমেনশিয়া ধরা পড়ে। গবেষণায় দেখা গেছে—

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়
  • যাঁরা নিয়মিত হাই ফ্যাট চিজ খেয়েছেন, তাঁদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৩% কম
  • অ্যালঝাইমার্স হওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম।
  • হাই ফ্যাট চিজ ও ক্রিম খেলে ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ২৯% পর্যন্ত কমে

যদিও বিশেষজ্ঞরা জানিয়ছেন, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ব্যক্তির স্বাস্থ্য, ওজন, কোলেস্টেরল মাত্রা ও জীবনযাপনের পরিপ্রেক্ষিত বিবেচনা করে খাদ্যাভ্যাস নির্ধারণ জরুরি। তবে নতুন এই গবেষণা চিজ নিয়ে প্রচলিত ধারণায় প্রশ্ন তুলেছে তা বলাই যায়।

আরও পড়ুন: শীতে বাচ্চাদের সুস্থ রাখুন: কোন খাবার বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *