ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় 'যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও বিচক্ষণভাবে ক্ষমতার স্থানান্তর নিশ্চিত করতে পারি' ততক্ষণ দেশটি 'পরিচালনা'  করবে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় ‘যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও বিচক্ষণভাবে ক্ষমতার স্থানান্তর নিশ্চিত করতে পারি’ ততক্ষণ দেশটি ‘পরিচালনা’ করবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন— কেউ জানিয়েছে নিন্দা, কেউবা সমর্থন।

শনিবার ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলার পর নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটি থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের বাহিনী। তাদের বিরুদ্ধে নিউইয়র্কে মাদক সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মাদুরোর শাসনের সমাপ্তিতে তার সরকার ‘কোনো অনুতাপ প্রকাশ করবে না’।

লাতিন আমেরিকার পার্শ্ববর্তী দেশগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে, তেমনি নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়া ও চীন।

চীন বলেছে, সার্বভৌম একটি দেশ ও তার প্রেসিডেন্টের বিরুদ্ধে সামরিক শক্তির প্রয়োগে বেইজিং ‘হতবাক ও কড়া নিন্দা’ জ্ঞাপন করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *