চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও পবিত্র হজকে ঘিরে মক্কা মদিনায় চলছে ব্যাপক প্রস্তুতি, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার।

ইতোমধ্যে মক্কা মদিনা আইন শৃঙ্খলা ব্যবস্থাপন নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। ১৮ এপ্রিলের পর থেকে মক্কা মদিনায় তসরিয়া (অনুমতি পত্র) ছাড়া কাউকে হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না মর্মে জানিয়েছেন সৌদি সরকার।

সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় এর পক্ষে হজ যাত্রীদের সেবায় নিয়োজিত রেহলাত ওয়া মানাফে সার্ভিস কোম্পানির সহকারি পরিচালক আহমেদ বিন আব্দুল্লাহ মাদানী সুষ্ঠু ও স্বাচ্ছন্দ হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

তিনি বলেন, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হজের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।মিনা মুজদালিফা আরাফাত ময়দানের চলমান সংস্কার দ্রুত গতিতে এগিয়ে চলছে, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে হজ যাত্রীদের জন্য উন্নতমানের ট্রান্সপোর্ট সুবিধা, মিনা মুজদালিফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাবু, হাজিদের সেবায় পর্যাপ্ত পরিমান কর্মী নিয়োগ, মিনা মুজদালিফায় ক্যাটারিং কোম্পানি কর্তৃক হজ যাত্রীদের খাবার পরিবেশনার সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি করা জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ বছর হজ সংশ্লিষ্ট এলাকায় প্রচন্ড গরম হওয়ার আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী হজ যাত্রীদের চলাচল রাস্তায় আধুনিক স্বয়ংক্রিয় পানি স্প্রে ছাড়াও রোদ প্রতিরোধ ব্যবস্থা মূলক ছাউনি নির্মাণ করা হয়েছে যাতে হাজিরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন লক্ষাধিক ভলেন্টিয়ার।

তিনি আশা করেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর হজ ব্যবস্থাপনা সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দুর্ঘটনা ছাড়াও যে কোন সংকটময় মুহূর্তে হজ যাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে উড়ন্ত টেক্সি।

অবৈধ হজযাত্রী প্রতিরোধ মিনা মুজদালিফা আরাফাত ময়দানে হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে আলাদা নুসুক কার্ডের প্রবর্তন করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশি হজ যাত্রীদের বিষয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। রুট টু মক্কা ইনিসিয়েটিভ, মিনা মুজদালিফা আরাফাত ময়দানের তাঁবু নির্ধারণ, হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে মক্কায় বাংলাদেশ মিশনের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হজ যাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে হজ মিশনে কর্মরত কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন সৌদি সার্ভিস কোম্পানির এই কর্মকর্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *