মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজটা মিনি মার্কেটে পরিণত হয়েছে। এর দুই পাশে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওভারব্রিজ ব্যবহারকারী সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিয়াজী মার্কেটের সামনে থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখা যায় একটা কাপড়ের দোকান, যা ওভারব্রিজের প্রস্থের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে আছে। তারপর থেকে পর্যায়ক্রমে ব্যাগের দোকান, শিশুদের খেলনার দোকান, ফলের দোকান, সবজির দোকানসহ বিভিন্ন পণ্যের ১০-১২টা দোকান। এসব দোকানে আবার ক্রেতাদের জটলা। একপাশ দিয়ে মানুষ ঠেলাঠেলি করে যাতায়াত করছেন। অনেক সময় হকারদের হাঁক-ডাকের কারণে বিড়ম্বনায় পড়ছে চলাচলরত নারী-পুরুষ।

এ সময় কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা বলেন, ‘আমরা নিয়মিত ওভারব্রিজের ওপর দিয়ে চলাফেরা করি। অনেক সময় দোকানগুলোয় জটলা থাকে। তাই চলাচলে বিঘœ সৃষ্টি হয়।’

লক্ষ্মীপুরা গ্রামের আমির হোসেন বলেন, ‘প্রতিদিনই ওভারব্রিজ ব্যবহার করে থাকি, কিন্তু ওভারব্রিজের ওপর দোকান হওয়ায় বিভিন্ন সময় যাতায়াতে অসুবিধায় পড়তে হয়। ওভারব্রিজ শুধু চলাচলের জন্য হওয়া উচিত বলে মনে করছি।’

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘আমরা গরিব মানুষ। অল্প পুঁজি নিয়ে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। তাই ওভারব্রিজের ওপরই দোকান নিয়ে বসা।’

স্থানীয় বাউশিয়া সমিতি মার্কেটের ব্যবসায়ী ও জেলা যুবদল নেতা শাহাদাত হোসেন পান্নু বলেন, ‘এসব হকারের কারণে প্রতিনিয়ত আমরা বিড়ম্বনায় পড়ছি। সাধারণ মানুষ মনে করেছেন স্থানীয় নেতাকর্মীরা এসব দোকান বসিয়েছেন। প্রকৃতপক্ষে এমন কোনো বিষয় নয়। হকাররা আমাদের গজারিয়া উপজেলারও না। তারা নিজেদের উদ্যোগে এখানে দীর্ঘদিন ধরে দোকান খুলে ব্যবসা করছেন। আগামী দিনে জনগণ যেন চলাফেরায় কোনো ভোগান্তিতে না পড়ে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ রইল।’

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে যেকোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষের নির্বিঘেœ চলাচলের জন্য ওভারব্রিজটা নির্মিত হয়েছে। হকারদের কারণে সেটা দখল হয়ে যাবে, আমরা তা কিছুতেই হতে দেব না। খুব দ্রুতই এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *