দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মেডিক্যাল অফিসার, মাল্টি রিহ্যাবিলেটশন ওয়ার্কার পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মোট শূন্যপদ ১৪। ৯ মার্চের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট s24pgs.gov.in মারফত আবেদন করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ৯ মার্চের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদনমূল্য জমা দিতে হবে ও রেজিষ্ট্রেশন করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। পিয়ার সাপোর্ট পদে শূন্যপদ ১, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে।

ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ ২, স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। মাল্টি রিহ্যাবিলেটশন ওয়ার্কার পদে শূন্যপদ ৮, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ১, ডিএমএলটি, ডিএমএলএস, বিএমএলটি, বিএমএলএস, ডিপ্লোমা, বিএসসি ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২১-৬০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২১ হাজার টাকা করে।

আরও পড়ুন: ২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ১০ মার্চ থেকে আবেদন শুরু



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *