নীল ও কালো ব্যাকগ্রান্ডের ওপর স্কিস্টোসোমা কৃমির থ্রিডি চিত্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নতুন ‘হাইব্রিড’ এই পরজীবী বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কারণ চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন- এই পরজীবী বহনকারী রোগীদের কীভাবে চিকিৎসা দিতে হবে

এটি এমন এক পরজীবী যা ত্বকের ভেতর দিয়ে শরীরে ঢোকে এবং রক্তে ঘাপটি মেরে লুকিয়ে থাকে।

নীরবেই এটি ডিম পাড়ে, আর এসব ডিম জমা হয় মানবদেহের লিভার, ফুসফুস ও যৌনাঙ্গে।

অনেক সময় বছরের পর বছর ধরে মানুষের শরীরে এই পরজীবীর উপস্থিতি থাকলেও তা ধরা না-ও পড়তে পারে।

এই পরজীবীর সংক্রমণ স্নেইল ফিভার নামে পরিচিত। স্নেইল বা শামুক এই পরজীবী বহন করার কারণেই এই নামকরণ।

এই রোগের বিষয়ে মানুষের জানাশোনা অনেক কম। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই পরজীবী সংক্রমিত রোগ ক্রমেই বদলাচ্ছে, অনেক ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *