বাংলাদেশে স্কুলে ভর্তির পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে স্কুলে ভর্তির পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশের শিক্ষামন্ত্রী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে।

অনেকেই প্রথম শ্রেণিসহ শিক্ষা জীবনের শুরুর কয়েকটি শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিরোধিতা করে বলছেন ওই বয়সের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ঠেলে দেওয়া অনুচিত। তারা ‘এন্ট্রি লেভেলে’ শিশুদের ভর্তি পরীক্ষা নেওয়ার তীব্র বিরোধিতা করছেন।

আবার কেউ বলছেন, প্রথম শ্রেণি বা পরবর্তী আরও কয়েকটি শ্রেণির শিশুদের বয়স উপযোগী করেই ওইসব ক্লাসের ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে।

তবে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণায় সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে যে এখন প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোচিং বাণিজ্য আরও রমরমা হয়ে উঠতে পারে।

অনেক ক্ষেত্রে ‘ভালো স্কুল’ হিসেবে পরিচিতি পাওয়া স্কুলগুলোর শিক্ষকদের কেউ কেউ এসব বাণিজ্যে জড়িয়ে পড়ার অনেক উদাহরণ আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *