আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ছবির উৎস, BBC/TANVEE

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে ২৪ জন সামরিক কর্মকর্তার নাম আছে।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় শেখ হাসিনাসহ ৩০ অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং ১০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন।

এ দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন–– ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া র‍্যাবের দুইজন সাবেক মহাপরিচালকও আছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *