ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা

বাংলাদেশে গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর ১৫ জন কর্মরত কর্মকর্তাসহ ২৫জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এমন অবস্থায় সেনা হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশে আলোচিত হচ্ছে।

গত শনিবার সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো.হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেউ চার্জশিটভুক্ত আসামি হলেই সে অপরাধী হিসেবে প্রমাণিত নয়।

যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর ‘হেফাজতে’ থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *