গ্রেটা থুনবার্গের পাশে বসে আছে ইসরায়েলি আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য

ছবির উৎস, Israeli foreign ministry

ছবির ক্যাপশান, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নৌকা থেকে সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গকে আটক করার ফুটেজ প্রকাশ করেছে

গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী নৌকার বহরকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা কর্মীদেরও আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে গেছে তারা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-এর অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে “নিরাপদে থামানো হয়েছে” এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে যে জাহাজগুলো “একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি” আসার কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে বলে নৌবাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে, জিএসএফ জানায় যে তাদের ৩০টি নৌকা এখনো “গাজার দিকে শক্তিশালীভাবে যাত্রা করছে” এবং নৌকাগুলো ওই সময় তাদের নির্ধারিত গন্তব্য থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *