মাথা কাপড় দিয়ে ঢাকা কয়েকজন জন নারী সারি ধরে দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর লাখো মানুষ সুদান থেকে পালিয়ে গেছে

সুদানে আবাসিক এলাকা, বাজার, স্কুল এবং আশ্রয় শিবিরে বিমান বাহিনীর চালানো বোমা হামলায় কমপক্ষে এক হাজার ৭০০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধের সময় সংগঠিত বিমান হামলার তদন্তে উঠে এসেছে এই তথ্য।

সুদান উইটনেস প্রজেক্ট বলছে যে তারা ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সংঘাতে সামরিক বিমান হামলার সবচেয়ে বড় এবং জানা তথ্যগুলোই একত্র করেছে।

এই তদন্তের তথ্য বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বিমান বাহিনী জনবহুল এলাকায়ও নির্বিচারে বোমা ব্যবহার করেছে। এ রকম বিমান হামলা কেবল সুদানের সশস্ত্র বাহিনী বা এসএএফ-ই চালাতে সক্ষম।

কারণ এই সংঘাতের অন্য পক্ষ, আধাসামরিক বাহিনী- র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ- এর কাছে কোনো বিমান নেই। তারা ড্রোন হামলার ওপরই নির্ভরশীল।

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে জাতিগত গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে আরএসএফ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও এনেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *