সুদানে ব্যাপক মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, সুদানে ব্যাপক মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে।

প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার ও বোমাবর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে।

ইউএনএইচসিআর এর ইউজিন বায়ুন বিবিসিকে বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে গত কয়েকদিনে তাওইলা শহরের দিকে লোকজনের পালানোর সংখ্যা বাড়ছে। শহরটি এল-ফাশের থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে।

তারা ধর্ষণসহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছে। লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি।

ইউজিন বায়ুন বলছেন প্রতিটি শিশু সেখানে অপুষ্টিতে ভুগছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *