ভোটারদের দীর্ঘ লাইন

ছবির উৎস, STRDEL/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের নবম সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। দেশের বিগত তিনটি জাতীয় নির্বাচন অনেকটা একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচন ও এর ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলও দেখা যাচ্ছে।

নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা কিংবা রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে ভোটের মাঠের অবস্থা বোঝার জন্য অনেক ধরনের জরিপও পরিচালিত হচ্ছে।

এসব জরিপের কোন কোনটিতে দেখা গেছে ভোটারদের একটা বড় অংশ এখনো আগামী নির্বাচনে কাকে ভোট দিবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

রাষ্ট্র বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা।

অর্থাৎ যে সব ভোটার কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝোঁক বা আনুগত্য প্রকাশ না করে নির্বাচনের সময় সব কিছু বিবেচনা করে ভোট দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *