পালস মনিটর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পালস মনিটর

আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন – এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবাই কি বুঝি এগুলো আসলে কী? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়?

শারীরিক অবস্থার কোন পর্যায়ে রোগীকে ডাক্তার কোথায় রেফার করেন, সেখানে কী ধরনের চিকিৎসা দেওয়া হয় এগুলো নিয়ে অস্পষ্টতা যেমন আছে, আবার ভুল ধারণাও রয়েছে।

এইচডিইউ বলতে কী বোঝায়?

এইচডিইউ–এর পূর্ণরূপ ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’।

রোগীর অবস্থা বেশি খারাপ না, আবার স্বাভাবিকও না, অতিরিক্ত মনিটরিং প্রয়োজন – এমন অবস্থায় রোগীকে এইচডিইউ তে পাঠানো হয়।

ওয়ার্ড বা কেবিন এবং আইসিইউ-এর মাঝামাঝি যে অবস্থা সেটি হলো এইচডিইউ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *