কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ঘোষিত JEE-Main ২০২৬-এর জানুয়ারি সেশনের ফলাফলে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করল অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট-এর কলকাতা কেন্দ্র।
অ্যালেন কলকাতা সেন্টারের প্রধান দেবাশিস সান্যাল জানান, তাঁদের ক্লাসরুম শিক্ষার্থী নীলাঙ্কন মণ্ডল ৯৯.৯৩৭৭২২৮ পারসেন্টাইল অর্জন করেছে। তনভি ঝুনঝুনওয়ালা পেয়েছে ৯৯.৯০ পারসেন্টাইল। তনভি গত দু’বছর ধরে অ্যালেন কলকাতার নিয়মিত শিক্ষার্থী।
সংস্থার দাবি, অ্যালেন কলকাতার মোট ৩৬ জন পড়ুয়া ৯৯ পারসেন্টাইল বা তার বেশি স্কোর করেছে। পাশাপাশি ৮৫ জন পড়ুয়া ৯৫ পারসেন্টাইলের বেশি নম্বর পেয়েছে।
– বিজ্ঞাপন –
সারা দেশে সাফল্যের দাবি
অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের সিইও নীতিন কুকরেজা জানান, সারা দেশে মোট ১২ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল অর্জন করেছে, যার মধ্যে ৮ জন অ্যালেনের শিক্ষার্থী। অ্যালেন কোটার ক্লাসরুম শিক্ষার্থী কবীর ছিল্লার ৩০০-এর মধ্যে ৩০০ নম্বর পেয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া অর্ণব গৌতম, শুভম কুমার, ভাবেশ পাত্র, অনয় জৈন, নিময় পুরোহিত এবং চিরঞ্জীব কর ১০০ পারসেন্টাইল অর্জন করেছে বলে সংস্থার দাবি। অ্যালেনের অনলাইন ও টেস্ট সিরিজ কোর্সের শিক্ষার্থী শ্রেয়স মিশ্রও ১০০ পারসেন্টাইল পেয়েছে।
সংস্থার দাবি অনুযায়ী, ঘোষিত ১৮ জন স্টেট টপারের সকলেই অ্যালেনের ছাত্রছাত্রী। রাজস্থান, বিহার, গুজরাট, হরিয়ানা, ওডিশা, দিল্লি-এনসিআর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড়, অসম, পুদুচেরি, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর ও মিজোরামের পড়ুয়ারা এই তালিকায় রয়েছেন।
ফলাফলের স্বচ্ছতা বজায় রাখতে এ বছরও অ্যালেন তাদের ফলাফল EY India-এর মাধ্যমে যাচাই করিয়েছে বলে সংস্থা জানিয়েছে।
