ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অতীতে ইলন মাস্কের সাথেও বাদানুবাদে জড়িয়েছিলেন।

সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের একজন সাবেক কমিশনার সহ পাঁচজনের ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, মতামতকে দমন করতে “বাধ্য” করার চেষ্টা করেছিল এই মৌলবাদি ব্যাক্তিরা।

“এই উগ্রপন্থী কর্মী এবং আক্রমণাত্মক এনজিওগুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করেছে – প্রতিটি ক্ষেত্রেই আমেরিকান বক্তা এবং আমেরিকান কোম্পানিগুলোকেই তারা লক্ষ্য করে,” পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি “চিরুনি অভিযান” চলছে বলে উল্লেখ করেছেন।

স্টেট ডিপার্টমেন্ট ব্রেটনকে ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ এর “মাস্টারমাইন্ড” হিসেবে বর্ণনা করেছে, যা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর উপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *