সাপুইপাড়া পঞ্চায়েত প্রধানকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বাসু চৌধুরী পলাতক।রবীন্দ্র পল্লী এলাকায় তার বাড়ি।গেট ভিতর থেকে তালাবন্ধ।ডাকাডাকি করেও কারোর সাড়া পাওয়া যায়নি।এক ভাড়াটিয়া জানান ভালোই ব্যবহার ছিলো বাসুর।ইট বালি সিমেন্টের ব্যবসা।কেনো এরকম হলো তারা জানেন না।অন্যদিকে প্রধানকে গুলি চালানোর ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।অভিযুক্তের বাড়িতে যাতে কোনো হামলা না হয় সেজন্য পুলিশ পিকেট বসানো হয়েছে।পুলিশ ও রাফ মোতায়েন করা হয়েছে।
