সাইবার জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় টেলিকম দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে ৬ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্ট। ব্যবহারকারী চাইলে আগেই লগ আউট করতে পারেন, আর না করলেও ছয় ঘন্টা পর অ্যাপ নিজে থেকেই লগ আউট হবে। আবার লগ ইন করতে হলে মোবাইল অ্যাপ খুলে কিউআর কোড স্ক্যান করে পুনরায় সাইন ইন করতে হবে। সরকারের মতে, এই নিয়ম প্রতারণা রোধে বড় ভূমিকা নেবে, কারণ বহু ক্ষেত্রে দেখা যায় প্রতারকরা ভিকটিমের অজান্তে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করে রেখে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়।

এছাড়া আরও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে—হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ কোনওভাবেই ব্যবহার করা যাবে না যদি রেজিস্টার্ড নম্বরের সঙ্গে সক্রিয় সিম সংযুক্ত না থাকে। ভুয়ো, বন্ধ, নিষ্ক্রিয় বা সিমবিহীন নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালানো আর সম্ভব হবে না। ২৮ নভেম্বর জারি করা এই নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, সাইবার প্রতারণার অন্যতম প্রধান উৎস হল ভুয়ো নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি। এই নতুন নিয়মে সেই পথ অনেকটাই বন্ধ হবে।

সরকারের বক্তব্য, এই দুই নিয়ম একসঙ্গে কার্যকর হলে মেসেজিং অ্যাপ ব্যবহার করে হওয়া আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি, ডেটা চুরি ও ফিশিং আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ ওয়েবের স্বয়ংক্রিয় লগ আউট ব্যবস্থা প্রতারকদের হাতের একটি বড় অস্ত্র কার্যত নিষ্ক্রিয় করে দেবে। একই সঙ্গে অ্যাকটিভ সিম বাধ্যতামূলক করার ফলে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি ও অপরিচিত নম্বর ব্যবহার করে অপরাধ সংগঠিত করা কঠিন হবে।

আরও পড়ুন: আধারে মোবাইল নম্বর বদল এখন ঘরে বসে! বড় আপডেট আনল UIDAI, লঞ্চ নতুন Aadhaar App



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *