ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠানেরই দায়িত্বে ছিলেন।

একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তা এখন নতুন দায়িত্বে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার তাকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয়। পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *