যানজটমুক্ত সড়ক শুধু এসপি বা সরকারি কর্মকর্তার জন্য নয়, সাধারণ মানুষের জন্যই নিশ্চিত করতে হবে- থানার ওসিদের উদ্দেশ্যে এমন স্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এসপি কিংবা কোনো সরকারি কর্মকর্তা থানায় গেলে কোন যানজটমুক্ত করা হবে? যদি করতেই হয়, তবে তা কেবল একজনের জন্য নয়- সাধারণ মানুষের জন্যই আগে করতে হবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানায় জনসেবার মানোন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে করণীয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন।

এসপি জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের সেবা দিতে এসে যদি পুলিশ জনগণকেই ভোগান্তির মধ্যে ফেলে, তাহলে সেই সেবার কোনো মূল্য নেই। থানার উপস্থিতি মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে হবে, আতঙ্কের কারণ নয়।

তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশ্যে সতর্ক করে বলেন, থানায় আসা প্রতিটি মানুষকে সম্মান দিতে হবে। কেউ যেনো হয়রানির শিকার না হন। থানার সেবা পেতে কাউকে সুপারিশ বা পরিচিতির চাপ অনুভব করতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, পুলিশের আচরণ ও দায়িত্বশীলতা এমন হতে হবে যাতে মানুষ থানায় প্রবেশের আগেই মানসিক স্বস্তি পায়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার ৭ থানার ওসি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *