ভোট গণনার জন্য ঢালা হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সাত জন জয়ী হয়েছেন

পড়ার সময়: 5 মিনিট

বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সংসদে সরকারি দলের আসনে এবং বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের বাইরে নির্বাচিতদের মধ্যে আছেন জোট, স্বতন্ত্র, আর দলের সিদ্ধান্ত অমান্য করা বিদ্রোহী প্রার্থীরাও।

নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন আলোচিত নারী প্রার্থী রুমিন ফারহানা।

নিজ দল বিএনপির কাছ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। পরে দল থেকে তাকে বহিষ্কারও করা হয়।

নির্বাচনে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। জুনায়েদ বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে পেয়েছেন ৮০ হাজার ৮৩৪ ভোট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *