১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার পর সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের কাজের ধরণ, সময় আর প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে এক ধরনের অস্পষ্টতা ও আইনী জটিলতার প্রশ্ন সামনে আসছে।

নির্বাচনের পর সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। এমনকি এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি বার্তাও দেওয়া হয়েছে।

১২ই ফ্রেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে গণভোট দেবেন সাধারণ ভোটাররা। যেখানে ‘হ্যা’ অথবা ‘না’ এর মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দফা শপথ অনুষ্ঠিত হবে। যার একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে এবং অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত প্রতিনিধিরা।

নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়নসহ নিয়মিত সব কার্যক্রম পরিচালনা করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *