বন্যায় খাদ্য সংকট দেখা দিচ্ছে, ফুরিয়ে যাচ্ছে বিশুদ্ধ পানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বন্যায় খাদ্য সংকট দেখা দিচ্ছে, ফুরিয়ে যাচ্ছে বিশুদ্ধ পানি

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে।

শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে, এরপরই সেখানে বন্যা দেখা দেয়।

বন্যায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যাকবলিত এক লাখ আট হাজার মানুষকে সরকারি আশ্রয় শিবিরে নেয়া হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, দেশটির এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নেই। ঘূর্ণিঝড় ডিটওয়া’র পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কেলানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় কিছু এলাকায় আরও লোকজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *