দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিরঞ্জন অধিকারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার হাটরামপুর পাবনাপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বোচাগঞ্জ উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের কৃষ্ণ অধিকারীর ছেলে।

বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বেলা সাড়ে ১১টায় নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে নওয়াভিটায় শ্বশুবাড়ী যাচ্ছিলেন নিরঞ্জন অধিকারী। পথিমধ্যে হাটরামপুর পাবনা পাড়া মসজিদের সামনে বিপরীত মুখ থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান (ওসি) জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *