বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে

ছবির উৎস, Bangladesh Awami League

ছবির ক্যাপশান, বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে

দিনটি ছিল ১৭ই মে, ১৯৮১ সাল। মাতৃভূমি বাংলাদেশে পিতা-মাতাসহ পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার ছয় বছর পর প্রবাস থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।

১৯৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন কেবল শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা।

পরবর্তীতে তিনি আশ্রয় পান ভারতে। প্রবাসে ছয় বছর অতিবাহিত করার পর সেদিন দেশে ফেরেন শেখ হাসিনা।

তারও আগে, ১৯৮১ সালেই শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

শেখ হাসিনা কীভাবে আওয়ামী লীগের নেতা হয়ে উঠলেন সে প্রসঙ্গ উঠে আসে তার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ বইতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *