শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন কি-না, সেই প্রশ্ন উঠছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যত এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কি-না, সেই প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে।

“সি ইজ ফিনিশড (সে শেষ)। আমার মনে হয়ে না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে,” বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ।

“যদিও অনেকে বলবে- রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কিন্তু আমি মনে করি, নেতৃত্ব যদি ব্লান্ডার (বিপর্যয়) করে, সেটার শেষ আছে,” বলেন অধ্যাপক আহমেদ।

এদিকে, ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারুকোর্ট’ আখ্যা দিয়ে রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *