দেশের সরকারি-বেসরকারি ব্যাংকে লকার ভাড়া নিতে পারেন গ্রাহকরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দেশের সরকারি-বেসরকারি ব্যাংকে লকার ভাড়া নিতে পারেন গ্রাহকরা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে সম্প্রতি ৮৩২ ভরি স্বর্ণ পাওয়ার খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এই ঘটনার পর ব্যাংকিং ব্যবস্থায় ভল্ট এবং লকার ব্যবহার ঘিরে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লকার ও ভল্টের মধ্যে পার্থক্য কী, গ্রাহকের অনুপস্থিতিতে তার লকার অন্য কেউ আনলক করতে বা খুলতে পারে কি না এই বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ভল্ট এবং লকারের মূল পার্থক্য এর ব্যবহারকারীর জন্য। ভল্ট ব্যবহার করে ব্যাংকগুলো, আর লকার ব্যবহার করে এর গ্রাহকরা।

লকার ব্যবহার করার নিয়মকানুন ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১ এবং বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে।

এছাড়া সরকারি বা বেসরকারি সংশ্লিষ্ট ব্যাংকও মৌলিক নিয়মগুলো একই রেখে নিরাপত্তার খাতিরে তাদের মতো করে কিছু নিজস্ব নিয়মও যুক্ত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *