শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেয়া হয় ১৭ই নভেম্বর
ছবির ক্যাপশান, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেয়া হয় ১৭ই নভেম্বর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। দুপুর সাড়ে বারটায় দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পড়তে শুরু করে। ট্রাইব্যুনাল তার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রায় ঘোষণার পর অনেকেই যেমন একে স্বাগত জানিয়েছেন, তেমনই আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একে বলেছে “পূর্বনির্ধারিত রায়”।

এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশের সামনে বুলডোজারসহ একদল বিক্ষোভাকারী অবস্থান নিলে ও পরে বত্রিশ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিরুত্তাপ সকাল

রায়কে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন।

সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঢাকার মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, মহাখালি, গুলশানসহ বিভিন্ন এলাকা ঘুরে বিবিসি সংবাদদাতারা দেখেছেন, সোমবার স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গাড়ির চাপ কিছুটা কম। আগারগাঁও, মহাখালি এবং ফার্মগেটে ছোট আকারে যানজটও দেখা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *