পুলিশের বাঁধার মুখে রাস্তায় বসেই অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনরত শিক্ষকরা

ছবির উৎস, MD AHASAN

ছবির ক্যাপশান, পুলিশের বাঁধার মুখে রাস্তায় বসেই অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনরত শিক্ষকরা

“মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশ টাকা চিকিৎসা ভাতা। তাও আবার অধ্যক্ষ থেকে প্রতিষ্ঠানের সুইপার একই। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনের চল্লিশ থেকে পয়তাল্লিশ শতাংশ পর্যন্ত অর্থ পান সেখানে আমরা পাই হাজার টাকার থোক বরাদ্দ।”

এভাবেই বিবিসি বাংলাকে বলছিলেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক।

তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে রাজধানীতে মাঠের আন্দোলনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন তারা।

তবে রোববার শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাঁধা ও মারধরের পর এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এরপরই ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *