এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশস্থল থেকে ‘খেলনা পিস্তল’সহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর রাত ৮ টার দিকে বিক্ষোভকারীরা তাকে আটক করে পুলিশে দেয়। আটকের পর পুলিশ বলছে, এটি ‘খেলনা পিস্তল’ ।

ওই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ফেইসবুকে লিখেন, সমাবেশস্থল থেকে ‘একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে’।

পৃুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম রাত ৯টার দিকে বলেন, আটক ওই ব্যক্তির নাম আরাফাত। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল। সে কী উদ্দেশ্যে, কেন এখানে (শাহবাগে) এসেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *