পলিথিনে ঢেকে রাখা কিছু মালামাল, পেছনে কালো ধোঁয়া উড়ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকার বেশি হতে পারে বলে ব্যবসায়ীরা বলছেন

বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা, যদিও আসলে কত টাকার ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কাজ করছে তদন্ত কমিটি।

ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা দাবি করে এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইএবি) বলছে, আগুনের ঘটনায় বিদেশিদের মধ্যে বন্দরে পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএ-সহ রপ্তানিমুখি সব সংগঠনের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি।

এদিকে, ঔষধ শিল্প সমিতি জানিয়েছে, শনিবারের আগুনে এখন পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে শেষ হওয়ার তথ্য দিয়েছে তাদের ৩২টি কোম্পানি। পূর্ণাঙ্গ তথ্য পেলে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *