ওসমান হাদীকে গুলি করার ঘটনাস্থল
ছবির ক্যাপশান, ওসমান হাদীকে গুলি করার ঘটনাস্থল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন মি. হাদি।

শুক্রবার রাত এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *